1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট!

ধামরাইয়ে সেলফি পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে ওভার টেক করতে গিয়ে সেলফি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসের চাপায় মো. রাকিব (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাকিব মানিকগঞ্জ সদর উপজেলার নারিকুলি এলাকার রজব আলীর ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে যাত্রীবাহী সেলফি বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। বাসটি শ্রীরামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেল আরোহী তাকে ওভারটেকের চেষ্টা করে বাসের সামনে চলে আসে। একপর্যায়ে বাসের সামনে পড়লে সেটিকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী মারা যায়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেলফি বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ