1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাগদা বাজারে ফ্রেশ বাজার লিমিটেডের গরুর ফার্মের শুভ উদ্বোধন আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ উখিয়ার হলদিয়া পাতাবাড়িতে জমি দখলের চেষ্টার অভিযোগ, গাছ কাটার ঘটনায় উত্তেজনা খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের আসর শুরু নিয়ামতপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জাতীয় পর্যায়ের বিতর্কে রানারআপ চাঁপাই নবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজঅল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন! ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা, জুয়েলারি দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু লাকসামে উপজেলা কারাতে একাডেমির বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন।।

  • প্রকাশকাল: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুরে গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। শনিবার(১৯ এপ্রিল) সকালে কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
জানা যায়, গত ২০ মার্চ রাতে মহিপুর থানার কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া গ্রামের স্বামী মেহেদী হাসান (২৩) তার স্ত্রী মাফিয়া বেগম (১৭) কে গলা টিপে হত্যার করে এমন অভিযোগ করে মাফিয়ার পরিবার। তবে মাফিয়ার পরিবার এটি হত্যা বললেও মেহেদীর পরিবার বলছে এটি আত্মহত্যা।
এ ঘটনায় নিহতের মা হাফিজা বেগম বাদী হয়ে ১ এপ্রিল মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ১৭ দিন পেরিয়ে গেলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। ভুক্তভোগী পরিবারের দাবি, পুলিশ ইচ্ছা করেই আসামিদের গ্রেফতার করছেন না।
মানববন্ধনে অংশগ্রহণকারী নিহত মাফিয়া বেগমের ভাই বনিআমিন বলেন, আমার বোনকে মারধরের পরে আমার বোন জামাই সহ পরিবারের লোকজন গলা টিপে হত্যা করে। পরে অসুস্থ সাজিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বোনকে হাসপাতালে রেখেই সকলে পালিয়ে যান তারা। এ ঘটনায় আমরা মামলা করতে গেলে মহিপুর থানা পুলিশ প্রথমে গড়িমসি করেন। পরে পহেলা এপ্রিল মামলা আমলে নিলেও কোন আসামিকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়নি। আসামিদের লোকেশন সনাক্ত করে পুলিশকে খবর দিলেও অজ্ঞাত কারণে আসামিদের গ্রেফতার করছেন না।
মামলার বাদী মাফিয়া বেগমের মা হাফিজা বেগম আক্ষেপ করে বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। ঘটনার ২৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনরকম সহযোগিতা করছেন না। আসামীরা এখনো ঘুরে বেড়ান আমাদের চোখের সামনে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু হানিফ বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ