1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
সত্য প্রকাশের ‘শাস্তি’ সংবাদ লিখেই অপপ্রচারের নিশানায়। কলকাতার কফি হাউসে ইতিহাসের ছোঁয়া: আমগাছে সবুজের আহ্বান ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মধুপুরে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা -স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ আতঙ্কে দিন কাটচ্ছে মালেকের পরিবার আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত মা‌টিরাঙ্গায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত কৃষক দলের সভাপতি স্বপনের সাহসিকতায় আটক দুই ছিনতাইকারী মাদরাসা শিক্ষা হবে আরও যুগোপযোগী, শিগগিরই নিয়োগ পাবে শিক্ষকরা

বগুড়ার ধুনটে শ্লীলতাহানীর মামলায় সাগর গ্রেপ্তার

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মোস্তফা আল মাসুদ, বগুড়া জেলা প্রতিনিধি।

বগুড়ার ধুনটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) শ্লীলতাহানীর মামলায় সাগর হোসেন (২২) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পাড়ের কৈয়াগাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বখাটে যুবক ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ওই স্কুলছাত্রীর বাবা মা তাকে ও তার ভাইকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য বগুড়ায় যান। রাত ১০ দিকে তার ভাই বোনকে বাড়িতে রেখে দোকানে যায়। এই সুযোগে একই গ্রামের আনোয়ার হোসেনের মাদকাসক্ত ছেলে সাগর হোসেন ঘরে ঢুকে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে সাগর পালিয়ে যায়। এঘটনায় বুধবার স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাগর হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

জানা যায়, সাগর এলাকার একজন চিহ্নিত মাদকসেবী। সে দীর্ঘদিন মাদক নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে কিছুদিন আগে বাড়ি এসেছে। ধারনা করা হচ্ছে সাগর মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদক সেবনের পরেই সে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে।

ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর ঘটনার সত্যতা স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে সাগর হোসেনকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ