1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন: HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে জমজমাট হা-ডু-ডু খেলা টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​

মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমামের ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের

  • প্রকাশকাল: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক নেএকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. সাইদুর রহমানের (৩২) ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের আলোকদিয়া সেতুর পাশে এ ঘটনা ঘটে। আহত সাইদুর রহমান বারহাট্টা উপজেলার ধারাম গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি এক বছরের বেশি সময় ধরে মোহনগঞ্জ মডেল মসজিদে সহকারী ইমাম পদে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মডেল মসজিদের ইমামসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আলোকদিয়া সেতু সংলগ্ন চা দোকানে চা খাওয়ার জন্য যান সাইদুর। চা খাওয়া শেষে অন্যরা চলে গেলে তিনিও রওনা হওয়ার জন্য মোটরসাইকেলে উঠেন। এমন সময় ৮/১০ জন যুবক সাইদুরের ওপর হামলা চালায়। তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে কিল-ঘুষি মেরে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালান। তবে তার মোটরসাইকেল ও চাবি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে উপস্থিত লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, হামলাকারীদের একজনকে আমি চিনতে পেরেছি। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে ইলিয়াস হোসাইন আরাবী (২৮) ও মেহেদী হাসান (২২) সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে অভিযোগ করেন। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে থাকা সহকারী ইমামের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য এসআই রবিউল আওয়ালকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আজ বেলা ১১ ঘটিকায় মোহনগঞ্জ বড়মসজিদে হেফাজতে ইসলামের এক সভা মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন মসজিদের ইমাম, আলেম উলামাগন উপস্থিত ছিলেন। বৈঠকে এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ৪৮ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। বিকেলে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করে দ্রুত পদক্ষেপ নিতে আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ