1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট!

জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় হোটেল শ্রমিক নিহত, আটক ১

  • প্রকাশকাল: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক
জয়পুরহাটের নতুনহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে জাহিদ হাসান (৪৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। রোববার (৬ জানুয়ারি) সকালে নতুনহাট এলাকায় কুসুম সুইটস হোটেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহিন নামের অপর এক হোটেল শ্রমিককে আটক করেছে পুলিশ। বিষয়টি জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক নিশ্চিত করেছেন।

নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসহাক মোল্লার ছেলে।

আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

ওসি নুর আলম সিদ্দিক জানান, জাহিদ ও শাহিন দুজনেই কুসুম সুইটস হোটেলের শ্রমিক ছিলেন। হোটেল চলাকালে হোটেল শ্রমিক জাহিদ সাথে পরটা ভাজা নিয়ে অপর শ্রমিক শাহিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন তার মাথায় পরটা ভাজা লোহাররড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে জাহিদ লুটিয়ে পড়েন। পরে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বিকেলে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যান। জাহিদকে হত্যার অভিযোগে পুলিশ হোটেল শ্রমিক শাহিনকে আটক করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ