1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট!

নোয়াখালীতে পেশাদার মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশকাল: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

‎জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী কর্তৃক বেগমগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭২ (বাহাত্তর) বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক কারবারি গ্রেফতার।

‎রোববার (০৬ এপ্রিল ) নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক রাত্র ৯টা ৫০মিনিটের সময় গোপন সূত্রে জানতে পায়, নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানাধীন, চৌমুহনী পৌরসভাস্থ, পৌর ০৪নং ওয়ার্ড, চৌমুহনী পূর্ব বাজার সোনালী ব্যাংক পিএলসির সামনে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করছে।

‎উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ডিবি টিম উপস্থিত হইয়া ওসি ডিবি নোয়াখালী মোহাম্মদ আশরাফ উদ্দিন এর নেতৃত্বে এসআই(নি.) মোহাম্মদ আক্তার হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে বর্ণিত আসামীকে গ্রেফতার করেন এবং তার হেফাজত হইতে ০২(দুই) বোতল ফেন্সিডিল এবং আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার কাছে আরো ৭০(সত্তর) বোতল ফেন্সিডিল বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভাস্থ, পৌর ৭নং ওয়ার্ড, জনৈক হাজী শরীফ এর বাড়ির দক্ষিন পার্শ্বে ধৃত আসামী জসিম উদ্দিন প্রঃ সুজন এর সেমিপাকা ভাড়াটিয়া টিনসেট দোকান ভিতরে রয়েছে মর্মে জানান উক্ত সূত্রের ভিত্তিতে আসামীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামীর দেখানো মতে ঘটনাস্থল হইতে ৭০(সত্তর) বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ৭২ (বাহাত্তর) বোতল ফেন্সিডিল জব্দ করেন।

‎গ্রেফতারকৃত আসামী মোঃ জসিম উদ্দিন প্রকাশ সুজন(৩০), পিতা-আব্দুল হাই, মাতা-জহুরা খাতুন, সাং-ছাতারপাইয়া, কোঠের বাড়ী,, ০১নং ওয়ার্ড, ০১নং ছাতারপাইয়া ইউনিয়ন, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী।


‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।

‎নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার ওসি ডিবি  মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ