1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত নরসিংদীতে পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু ​শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার -০২

লাকসামে অগ্নিকাণ্ড প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশকাল: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

সেদিন চৌধুরী হীরাঃ
লাকসাম পৌরসভার কোমারডোগা গ্রামে শুক্রবার গভির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোঃ আবুল হোসেন কন্ট্রাকটারের একটি বাড়ি পুড়ে গেছে।
আবুল কন্টাক্টরের অনুপস্থিতিতে কে বা কাহারা রাত অনুমান দুইটার দিকে ওই বাড়িতে অগ্নিসংযোগ করে দেয়।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই লাকসাম থানা পুলিশের সাব ইন্সপেক্টর নাজমুস সাকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
আবুল হোসেন কনট্রাকটর লাকসাম পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করছেন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কয়েক বছর আগেও আবুল কন্টাক্টরের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছিল। ৫ আগস্টের পরে তার বিল্ডিং ঘরের জানালা ভেঙে দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এ বিষয়ে লাকসাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা ৫ এপ্রিল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ