1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত নরসিংদীতে পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু ​শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার -০২

পাবনায় জামায়াতের উদ্দোগে বেকার ও দরিদ্রদের মাঝে ভ্যান গাড়ি সেলাই মেশিন ও ছাগল বিতরণ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বেকার, অসহায় এবং দরিদ্রদের মাঝে বিনামূল্যে ভ্যান গাড়ি,. সেলাই মেশিন ছাগল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ( ৩ এপ্রিল) সকাল ৮ টায় পাবনা সদর উপজেলার টিবুনিয়া কেন্দ্রীয় ঈদগা মাঠে বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির ও সদর আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মালিগাছা ইউনিয়নের সভাপতি ইব্রাহিম খলিল আইনুল এর সভাপতিত্বে মালিগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলা শাখার আমির আব্দুর রব ও মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী।

প্রধান অতিথি প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, অসহায় দরিদ্র বেকার মানুষের সহায়তা সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা দরকার । সমাজের প্রতি বিত্তবানদের দায়ের বদ্ধতা রয়েছে। তিনি আরো বলেন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অসহায় বেকার ও হতদরিদ্রদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ দুইটি ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি , ছয়টি সেলাই মেশিন ও ছাগল বিতরণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ