1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বাগদা বাজারে ফ্রেশ বাজার লিমিটেডের গরুর ফার্মের শুভ উদ্বোধন আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ উখিয়ার হলদিয়া পাতাবাড়িতে জমি দখলের চেষ্টার অভিযোগ, গাছ কাটার ঘটনায় উত্তেজনা খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের আসর শুরু নিয়ামতপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জাতীয় পর্যায়ের বিতর্কে রানারআপ চাঁপাই নবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজঅল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন! ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা, জুয়েলারি দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু লাকসামে উপজেলা কারাতে একাডেমির বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

জামালপুরে গণতন্ত্র মঞ্চের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, কর্মজীবী, শ্রমজীবী নেতৃবৃন্দের সম্মানে গণতন্ত্র মঞ্চের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখা এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো: আমির উদ্দিনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার সহ-সমন্বয়ক, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান বাদল তালুকদার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজউদ্দীন সবুজ, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মাহবুব আলম খান দীপু, জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার সভাপতি আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল-করীম, সরকারি জাহিদ সফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের নেতা মেহেদী হাসান নাঈম, নাগরিক কমিটির নেতা খলিলুর রহমান, এনামুল হক, আমার বাংলাদেশ (এবি) যুবপার্টির নেতা শিহাব হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় বৈদেশিক আগ্রাসন মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ করতে সকল দলকে এক কাতারে আসতে হবে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ