1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬

জামালপুরে বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশকাল: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মো: শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে স্থানীয় কয়ড়া বাজারে আদারভিটা ইউনিয়ন  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রতন সরদার, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গদাই, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম ও সমাজ সেবা সম্পাদক সালমান শাহ।

মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ফ্যাসিস আওয়ামী লীগের দোসরদের প্ররোচনায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে। অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বিএনপির নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে   মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

এরআগে দলের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্নের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ