1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু লাকসামে উপজেলা কারাতে একাডেমির বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ ‘ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন: HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে জমজমাট হা-ডু-ডু খেলা টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১!

কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি।।অস্ত্রের মুখে নগদ টাকা স্বর্ণালংকার সহ ২৫ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাত থেকে ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মুখোশধারী ৭-৮ জনের একটি দল সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৪ লাখ ৪৮ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধানখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধানখালী গ্রামে দেলোয়ার জমাদ্দার (৬৫) ও তাঁর পরিবার সোমবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের ৭-৮ জন মুখোশধারী ডাকাত ঘরের দরজার লক ভেঙ্গে ঘরে ঢুকে তার হাত-পা বেঁধে খাটে শুইয়ে রাখে। একই সঙ্গে মহিলাদেরও একটি রুমে নিয়ে আটকে রাখে।
এসময় পিস্তল ও রামদা উঁচিয়ে তারা ঘরের চাবি নিয়ে আলমারি ও শোকেস খুলে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।
সূত্রটি আরও জানায়, ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের মধ্যে একজন লুঙ্গি পরিহিত ও কাঁচা দাড়িওয়ালা ছিল, বাকিরা শর্ট প্যান্ট পরা ছিল।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ