1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট!

কলাপাড়ায় অবৈধভাবে এক্সাভেটর দিয়ে মাটি কাটার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশকাল: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে নদীর পাড় থেকে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে মো.রাজন শেখ(৩৫) নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রবিবার রাত(২৩মার্চ)রাত ৯টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
ইয়াসীন সাদেক জানান,অবৈধভাবে বিনা অনুমতিতে নদীর পাড় থেকে এক্সাভেটর মাধ্যমে মাটি কাটার অপরাধে এক্সাভেটর ড্রাইভার মো.রাজন শেখকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (ঙ) ১৫ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে জরিমানার টাকা তাৎক্ষণিক দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারী সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ