1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬

সুজাতা ও রোজিনাকে নিয়ে আড্ডা দেবেন ওমর সানী-ডিপজল

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

অনলাইন ডেস্ক
শোবিজের তিন অঙ্গন- চলচ্চিত্র, সংগীত ও নাটকের শিল্পীদের নিয়ে বিশেষ ঈদ আড্ডার আয়োজন করেছেন বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)। ঈদুল আজহার অনুষ্ঠানমালায় প্রচারিত হবে শোবিজ তারকাদের নিয়ে এ ঈদ আড্ডা। ঈদের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আড্ডা দেবেন চলচ্চিত্র অভিনেতী সুজাতা ও রোজিনা, চিত্রনায়ক ওমর সানী ও খল অভিনেতা ডিপজল।

চলচ্চিত্র অঙ্গনের নানান প্রসঙ্গ ও ঈদের মজার স্মৃতি নিয়ে কথা বলবেন তারা। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে হাসান রিয়াদের প্রযোজনায় ও রমিজ রাজুর উপস্থাপনায় আড্ডা দেবেন দুই নাট্য দম্পতি রহমত আলী-ওয়াহিদা মল্লিক জলি এবং দীপা খন্দকার-শাহেদ আলী। টেলিভিশন নাটকের একাল-সেকাল, পরিবর্তিত গল্প, চরিত্র ইত্যাদি বিষয়ের পাশাপাশি ঈদের স্মৃতিচারণ করবেন তারা।

ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে সংগীতাঙ্গনের তারকাদের নিয়ে আড্ডা। জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় ও প্রাপন্তি চক্রবর্তীর উপস্থাপনায় আড্ডা দেবেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, আঁখি আলমগীর, অণিমা রায় ও সানিয়া সুলতানা লিজা।

ঈদ নিয়ে স্মৃতিচারণ, ঈদকে ঘিরে সংগীতাঙ্গনের আয়োজনগুলোতে সময়ের সাথে যে পরিবর্তন ও সংগীত চর্চার পথে হাঁটতে গিয়ে শিল্পীদের নানারকম অভিজ্ঞতা ও শিল্পীদের সম্পর্কে জানা-অজানা অনেক বিষয় উঠে আসবে আড্ডায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ