1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম

  • প্রকাশকাল: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এক দফার দাবি ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে পেরেছি। তবে গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি। এজন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।

সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গণে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে ড্যাবের চিকিৎসক, বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতা, পেশাজীবী সংগঠনের নেতারা ও গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অনেকে অংশগ্রহণ করেন।

নজরুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে একটি বিশেষ দলের অপচেষ্টা আমাদেরকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু তারা নিজেরা সেটি ভোগ করতে পারে নাই। সেটা তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। আজকেও আমরা একটা অপচেষ্টা দেখছি। বছরের পর বছর আন্দোলন করতে করতে জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তন অর্জন করেছি। লড়াইয়ের শেষ পর্যায়ে এ দেশের সচেতন ছাত্রসমাজের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে স্মরণ করি। কিন্তু এ লড়াইয়ের অর্জন, বিজয় সারা দেশের সব মানুষের। আপনাদের সবার অবদান এখানে আছে।

তিনি ড্যাবের নেতাদের উদ্দেশে বলেন, ড্যাব একটা ঐতিহ্যবাহী সংগঠন। যা নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আগামী কমিটিও নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হবে সেটাই প্রত্যাশা। মানুষ বিপদ থেকে মুক্তির আশায় আপনাদের কাছে আসে। তারা আপনাদেরকে শ্রদ্ধা ও সম্মান করে। আপনার কিছু বললে তারা গুরুত্ব দেয়। দয়া করে আপনারা তাদের বলুন- এ দেশ দীর্ঘ সময়ের আন্দোলন লড়াইয়ের মধ্যে দিয়ে একটা পরিবর্তন অর্জন করেছে।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল কবির লাবু, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, সাবেক সভাপতি ডা. একেএম আজিজুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, সিনিয়র সহসভাপতি ডা. এম এ সেলিম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ডা. সিরাজুল ইসলাম, ডা. আবুল কেনান, ডা. মো. ফখরুজ্জামান ফখরুল, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. মুরাদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ