1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

অবৈধভাবে বিসিডিএস’র নাম ও লোগো ব্যবহারের প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন

  • প্রকাশকাল: শনিবার, ২২ মার্চ, ২০২৫

ইমন রহমান, নেত্রকোণা প্রতিনিধি ঃ

আজ ২২ মার্চ শনিবার দুপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে আজ নেত্রকোণা জেলা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিসিডিএস নেতৃবৃন্দ অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধভাবে বিসিডিএস-এর নাম ও লোগো ব্যবহার করে সাধারণ জনগণ ও ঔষধ ব্যবসায়ীদের বিভ্রান্ত করছে। এ ধরনের প্রতারণার ফলে ঔষধ ব্যবসার সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিসিডিএস নেতারা জানান, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দেশের সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন। এই প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া এর নাম ও লোগো ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ।

সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়, যারা বেআইনিভাবে বিসিডিএস-এর নাম ও লোগো ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসঙ্গে ঔষধ ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিসিডিএস-এর সভাপতি আব্দুর রউফ, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা জানান, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে, তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ