1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ৬ দিনব্যাপী তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি ২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং ‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের নোয়াখালীতে নতুন ট্রাফিক অফিস উদ্বোধন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সচেতনতামূলক সভা ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত যশোরের রামনগর ইউনিয়নে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন পার করছেন শামছুর রহমান ও ছকিনা খাতুন দম্পতি ব্যবসায়ী মানিক হত্যা মামলায়বাবা ও দুই ছেলের যাবজ্জীবন মানবতার গান রামগড়ে এলজি ও গুলিসহ ইউপিডিএফের কালেক্টর আটক পানছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ, মূল্য ৪০ হাজার টাকা খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল

নোয়াখালীতে নতুন ট্রাফিক অফিস উদ্বোধন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সচেতনতামূলক সভা ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা

  • প্রকাশকাল: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীতে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে ) বজারা) খা এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১ একই সঙ্গে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচলে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নোয়াখালী ট্রাফিক বিভাগের আয়োজনে নতুন স্থানে স্থানান্তরিত ট্রাফিক অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

উদ্বোধন শেষে ট্রাফিক আইন, সড়ক ব্যবহার ও ব্যবস্থাপনা এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। যানবাহন চলাচলে নির্ধারিত নিয়ম-নীতি অনুসরণ, চালকদের দায়িত্বশীল আচরণ এবং সাধারণ মানুষের সচেতনতা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত।

তিনি বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করলে চলবে না; চালক, যাত্রী ও পথচারীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ এবং সড়কে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা ও যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
পুলিশ সুপার আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সবার সম্মিলিত সহযোগিতা থাকলে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দুর্ঘটনামুক্ত সড়কব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবকদের অবদানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। দুর্গোৎসব চলাকালে নোয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁদের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ নোয়াখালী ট্রাফিক বিভাগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের অভিনন্দনপত্র ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার তাঁদের ভালো কাজের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। এ ছাড়া ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ট্রাফিক কার্যালয়ের উদ্বোধন, জনসচেতনতামূলক আলোচনা এবং স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান নোয়াখালীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও নিরাপদ সড়ক গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তায় পুলিশ, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ