বিএম মিলন, বিশেষ প্রতিনিধিঃ
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে মোবারককাটি জামতলা মোড়ে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক শহিদুল ইসলাম ও ওহাব আলীর নেতৃত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বলাডাঙ্গা গোবিন্দ মোড়ে যুবদল সভাপতি সাইফুল ইসলাম, আনোয়ার মোড়ল ও মুন্না মোড়লের নেতৃত্বে দোয়া মাহফিল ও খিচুড়ি বিতরণ করা হয়।
কাজীপুর ২ নম্বর ওয়ার্ডে বিএনপির সভাপতি আমিনুর রহমান, সাবেক সভাপতি হাবিবুর রহমান, রায়হান ও হারুন অর রশিদের নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন করা হয়। একইভাবে কাজীপুর পূর্বপাড়ায় ওয়ার্ড বিএনপির সম্পাদক আজিজুর রহমান, আসাদুজ্জামান আসাদ ও মামুনের নেতৃত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়।
এ ছাড়া রামনগর তেমাথা মসজিদ মোড়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান ও জিল্লুর রহমানের নেতৃত্বে, সতীঘাটায় বিএনপি নেতা মাসুদুর রহমান শামিম, ইব্রাহিম হোসেন ও আবু সাঈদের নেতৃত্বে এবং কুয়াদা বাজারে ৭ নং ওয়ার্ড বাজুয়াডাঙ্গা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সদু, সম্পাদক আলাউদ্দিন আলী ও সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন বাবুর নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়।
পাশাপাশি মুড়লি পিকনিক কর্নার, রাজারহাট, ভাটপাড়া, সতীঘাটা নতুন বাজার পুরাতন বাজার, ও সিরাজসিঙ্গাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্জুরুল হক খোকন, সহসভাপতি মির নুর ইমাম সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক, যুগ্নসম্পদক অধ্যাপক আসাদুজ্জামান শাহিন, যুবদলের আহবায়ক তানবীর রায়হান তুহিন, পিকুর হোসেন। রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন ও মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান শামিম, সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান আসাদ, রাজু আহম্মেদ, মাজহারুল ইসলাম রাজিব, কুয়াদা বাজার কমিটির আহ্বায়ক আখতারুজ্জামান শান্তি, মহিলা দল নেত্রী মাসুদা ফারুক মিনু, জাহানারা বেগম ও হালিম লতিফসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরিকুল ইসলাম শুধু একজন বর্ষীয়ান রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন যশোরের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিবেদিত একজন জননেতা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, দেশ ও এলাকার উন্নয়নে অবদান এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসা তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রেখেছে।
কর্মসূচির শেষপর্বে প্রয়াত এই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply