1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

খাগড়াছড়ি জেলাপরিষদের অর্থায়নে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের অডিটোরিয়াম উদ্বোধন

  • প্রকাশকাল: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ ২০২৫) সকালে অডিটোরিয়াম ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার এবং স্কুলের প্রধান শিক্ষক রোজিনা আক্তার জাহান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রতি পদ দেওয়ান, পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, নিটোল মনি চাকমা, অনিময় চাকমা, এ্যাড. মনজিলা সুলতানা ঝুমা, মোঃ মাহবুবুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন অডিটোরিয়াম শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে এ অডিটোরিয়াম বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ