1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ১৬ মার্চ রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ময়মনসিংহ জেলার এলজিইডি’র আওতাধীন রাস্তা মেরামতের ৩৫% কাজ সমাপ্ত হয়েছে। ৬০% চলমান এবং ৫% দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ময়মনসিংহের সকল উপজেলার বিতর্কিত রাস্তার নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে তন্মধ্যে-তারাকান্দা উপজেলার ০৪টি অবগঠন ও ফুলপুর উপজেলার ০১টি অবকাঠামোর নামের তথ্য এলজিইডি সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা জানান, জেলা মডেল মসজিদের স্থান নির্বাচন করা হয়েছে। এছাড়া অন্যান্য মডেল মসজিদের কাজ দ্রুত শেষ করে নামাজ পড়ার উপযোগী করা হচ্ছে। এছাড়াও কাজের গুণগতমান মান বজায় রেখে গৃহীত প্রকল্পসমূহের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার এবং চলমান প্রকল্পসমূহ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।

ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, “ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আয়মন নদী পুন:খনন ও নদীর তীর সংরক্ষণ” শীর্ষক প্রকল্পটিতে মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলাধীন ৪২ কি.মি. নদী পুন:খনন কাজ, নদী ভাঙ্গন রোধে বেদখলমুক্ত রাখতে মুক্তাগাছা পৌর এলাকাধীন ৬৮৮ মিটার তীর সংরক্ষন কাজ অনুমোদিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী চলমান রয়েছে। কাজের অগ্রগতি প্রায় ৫২.৩০%।

ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, সমগ্র দেশে নিরাপদ পানি সরবর প্রকল্প: বর্ণিত প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ বছরের জন্য বিভিন্ন ধরনের পানির উৎসের মধ্যে ১৭৪০ নলকূপ এর বরাদ্দ পাওয়া গিয়েছে এবং দরপত্র প্রক্রিয়াধীন আছে। প্রকল্প শুরু হতে বরাদ্দকৃত ২০৮৭৪ টি বিভিন্ন পানির উৎসের মধ্যে ১৮৭৩৫টি পানির উৎসের কাজ সম্পন্ন হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলার প্রশাসক বলেন, জেলার উন্নয়নে অবশ্যই আমাদের সকল দপ্তরকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে। সভায় উপস্থিত কোন দপ্তরের যদি কোন ধরনের সহযোগিতা প্রয়োজন হয় বা উপজেলা নির্বাহী অফিসারদের কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব, যাতে করে এই জেলার উন্নয়ন আমরা নিশ্চিত করতে পারি। তিনি আরো বলেন, জেলার উন্নয়নে অবশ্যই আমাদের সকলের সমন্বয়ের কাজ করার বিকল্প নেই।

সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ