1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মাঠে ২১ প্লাটুন সদস্য, ড্রোন ও ডগ স্কোয়াড রাজশাহীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ! মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি জয়পুরহাটের যানজট নিরসন ও উন্নয়নে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা চন্দনের মুক্ত আলোচনা ​ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মাঠে ২১ প্লাটুন সদস্য, ড্রোন ও ডগ স্কোয়াড

  • প্রকাশকাল: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আগামী ২৯ তারিখের ঠাকুরগাঁও উপনির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শক্ত অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার +২৬ অক্টোবর ) সকালে ঠাকুরগাঁওয়ের ‘অপরাজেয় ৭১’ স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় এক বিশেষ নির্বাচনী মহড়া পরিচালনা করে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন।
মহড়া শেষে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল সুরুজ জানান, উপনির্বাচন উপলক্ষে বিজিবির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলাজুড়ে নির্বাচনের দিন মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি কড়া নজরদারিতে রাখতে ব্যবহার করা হবে বডি অন ক্যামেরা, ড্রোন এবং ডগ স্কোয়াড।
এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। বিএনপি প্রার্থী মির্জা ফয়সাল আমিন আজ আকানগর ইউনিয়নের ১০টি স্থানে পথসভা ও গণসংযোগ করেন। অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন একাধিক উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে ভোটারদের সামনে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ২৯ তারিখ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ