1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি জয়পুরহাটের যানজট নিরসন ও উন্নয়নে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা চন্দনের মুক্ত আলোচনা ​ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে দিনাজপুর পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ২ নবদিগন্ত কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা রুহুল আমিন শেখের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহিউদ্দিন শেখ। পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধ হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসামে জোরালো প্রস্তুতি সভা

​ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশকাল: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

​নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযানে ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ইব্রাহিম ওরফে সজীব (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঠাকুরগাঁও সদর থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত মো. ইব্রাহিম ওরফে সজীবের নিজ দখলীয় বসতঘর বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও ঘরের ভেতরে তার উপস্থিতি টের পাওয়া যায়। পরে ঘরের তালা খুলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত ইব্রাহিম ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আঃ রহিমের ছেলে।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ