1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মাঠে ২১ প্লাটুন সদস্য, ড্রোন ও ডগ স্কোয়াড রাজশাহীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ! মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি জয়পুরহাটের যানজট নিরসন ও উন্নয়নে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা চন্দনের মুক্ত আলোচনা ​ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • প্রকাশকাল: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল এবং ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. নাহিদকে (২০)। রাজশাহীর শাহমখদুম থানার সিহাবের মোড়ে তার বাড়ি।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে।

এসআরবি জানায়, নাহিদ গোপনে ওই গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন। ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার তাঁর ইচ্ছার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ করেন।

সর্বশেষ গত ১৯ অক্টোবর ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এসআরবি জানায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৫-এর একটি দল নাহিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ