1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

ঠাকুরগাঁওয়ে ভাটায় জরিমানা,ভাংচুর বন্ধের প্রদিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশকাল: বুধবার, ১২ মার্চ, ২০২৫

ইট ভাটায় মোবাইল কোর্ট,জরিমানা,ভাংচুর বন্ধের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচীটি পালিত হয়। পরে জেলা প্রশাসকের হাতে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ঠাকুরগাঁও জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আহবায়ক মুরাদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির যুগ্ম আহবায়ক শাহাজাহান লাভলু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গির হোসেন, সমিতির সদস্য হুমায়ুন কবির, আবু তাহের প্রমুখ। এসময় সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মোবাইল কোর্ট এর বিষয়টি রাষ্ট্রীয় একটি নির্দেশনা এবং এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সরকার মোবাইল কোর্ট পরিচালনা করছে। কিন্তু এখানে আমাদের দূর্বলতা হলো পরিবেশ অধিদপ্তর থেকে আমরা ছাড়পত্র পাচ্ছিনা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার আইনটা একটা কালো আইন। এ আইনটি এমনভাবে করা হয়েছে যেনো কেউ না পায়। যেখানে ৯৯.৯৯ শতাংশ ইটভাটা এ ছাড়পত্র পায়না তাই আমরা ধরে নেবো এটা একটা কালো আইন এবং আমরা ব্যবসায়ীরা হয়রানী হচ্ছি।
পরিবেশ অধিদপ্তরের যে কালো আইনটি রয়েছে তা বাতিল করে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত একটা আইন প্রয়োগ করতে হবে উল্লেখ করে বক্তারা বলেন ইটভাটার মত এ ধরনর ব্যবসা প্রতিষ্ঠানকে কালো আইন প্রয়োগ করে জরিমানা, ভাংচুর বা বন্ধ করে দিলে অর্থনৈতিক ও রাষ্ট্রীয় ভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্থ হবো। এটার পরিবর্তন করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ