1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশকাল: বুধবার, ১২ মার্চ, ২০২৫

সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় জামায়াতের নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে কুরপাড়স্থ  জেলা কার্যালয়ে  এ  ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা মিডিয়া বিভাগের সভাপতি মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, পৌর জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদার, সিনিয়র  সাংবাদিক দিলওয়ার খান, মুখলেছুর রহমান প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের কামাল হোসাইন, দৈনিক ইনকিলাবের একেএম আব্দুল্লাহ, প্রথম আলোর পল্লব চক্রবর্তী,ক্রাইম রিপোর্ট ২৪ এর মিজানুর রহমান ইমন, নিউজ ২৪ এর সোহান আহমেদ কাকন,চ্যানেল ২৪ এর হানিফ উল্লাহ আকাশ,আমাদের সময়ের আজহারুল ইসলাম বিপ্লব, নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার আবুল কালাম, ডিবিসি নিউজের লিমন প্রমুখ। 
উক্ত ইফতার মাহফিলে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিছ বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক তাই আপনারা সমাজের স্বার্থে সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ বেশি বেশি প্রকাশের  আহ্বান করবেন । ২৪শের আন্দোলনেও আপনারা দেশের অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও আপনাদের ভূমিকায় এদেশ এগিয়ে যাবে।এসময় জেলা জামায়াতের সেক্রেটারি বলেন,আমাদের আহবানে সাড়া দিয়ে আপনারা এসেছেন এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জাতির প্রয়োজনে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা করছি। 
এ সময়  জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইমন রহমান,নেত্রকোনা প্রতিনিধি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ