1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করেছেঃ মুরাদ

  • প্রকাশকাল: রবিবার, ৯ মার্চ, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ

দেশের মানুষ গত ১৮ বছর ভোট দিতে পারেনি। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আন্দোলনে জনগণ মাঠে নেমেছে। ওয়ান ইলেভেনের সরকার তারেক রহমানের ওপর নির্যাতন চালিয়ে তার কোমর ভেঙে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। জুলাইয়ে তার-ই নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ তৈরি হয়েছে।

শনিবার (৮ মার্চ ) ঢাকার ধামরাইয়ে বিএনপির দলীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার চৌহাট ও আমতা ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসকল মন্তব্য করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

এসময় তিনি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানিয়ে বলেন, শিক্ষার্থীরা যখন কোটা বাতিলের জন্য আন্দোলনের ডাক দিয়েছিল জনগণ তখন তারেক রহমানের ডাকে হাসিনা পতন আন্দোলনে মাঠে নেমেছিল। জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে বলে মনে করেন তিনি।

তিনি আরো বলেন, আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন কোন ব্যক্তিকে নয়। দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে এদেশের মানুষ সকল মতভেদকে ভুলে যেয়ে তারা সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বারবার এদেশে আমাদের প্রিয় দল বিএনপিকে ক্ষমতায় এনেছে।

ইউনিয়ন বিএনপি নেতা মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব্দলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক রহমান ফারুক, বিএনপি নেতা মাসুদ তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ