1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড কে সম্মাননা প্রদান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ছাত্র জনতার হত্যা মামলার আসামি মাতুয়াইল আ লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি প্রার্থী তানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম। পাঁচবিবিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে

ইট ভাটায় অভিযান বন্ধ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ভাটা মালিকদের।

  • প্রকাশকাল: বুধবার, ৫ মার্চ, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টার:

ইট ভাটায় অভিযান ও ভাটা ভাঙ্গা বন্ধ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ভাটা মালিকদের। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ধামরাই উপজেলা শাখার আয়োজনে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবিতে মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন ভাটা মালিকগন।

মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলা চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন ও সদস্য সচিব মনির হোসেন। এ সময় সংগঠনের সকল সদস্য ইট ভাটার শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইট ভাটার বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবি জানান এবং সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন। এ মৌসুমে মোবাইল কোর্ট বন্ধ রাখলে আগামী মৌসুমে কোন অবৈধ ভাটা পরিচালনা করতে দেবেন বলে জানান নেতারা। তারা দাবি করেন, ইটভাটা শিল্পের সঙ্গে জড়িত হাজারো শ্রমিকের জীবন-জীবিকার কথা বিবেচনা করে প্রয়োজনীয় নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা উচিত। মানববন্ধনের পরেও যদি ভাটা ভাংচুর চলমান থাকে তাহলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ