মো:মুন্না শেখ।বিশেষ প্রতিনিধি :
শিক্ষাই একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মূল ভিত্তি। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত ও সভ্য। তাই বাগেরহাটের প্রতিটি শিশুর জন্য মানসম্মত, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা আমাদের অন্যতম অঙ্গীকার।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, নৈতিকতা, প্রযুক্তি, বিজ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষায়ও সমৃদ্ধ করতে হবে।”
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির প্রসার এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। জেলা পরিষদের উদ্যোগে বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করছে।
ব্যারিস্টার জাকির হোসেন আরও বলেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার মাধ্যম নয়; শিক্ষা মানুষকে মানবিক, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। একটি শিক্ষিত সমাজই মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি।
তিনি বিশ্বাস করেন, বাগেরহাটকে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ জেলায় পরিণত করতে হলে শিক্ষাখাতে আরও বিনিয়োগ, কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধের সমন্বয়েই গড়ে উঠবে আগামী দিনের উন্নত বাগেরহাট।
Leave a Reply