1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬

নবীনগরে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
নবীনগরে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন থেকে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরীর নির্দেশনায় শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিব উল্লাহ সরকার ও এএসআই দিলীপ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ শিবপুর ইউনিয়নের ধনাশীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন
​ব্রাহ্মণহাতা গ্রামের কামাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৬)
​ফারুক ফকিরের ছেলে সোহাগ ফকির (৩৫)
​ধনাশী গ্রামের আবু তাহেরের ছেলে জীবন আহমেদ (৩২)
​শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মুসা মিয়া (২৬)।
​অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ধৃত আসামিদের মাদক সেবনের সরঞ্জামসহ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল ইসলামের নিকট হাজির করে। এ সময় আসামিরা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা প্রদান করেন।

​রায় অনুযায়ী ​গাঁজা সেবনের দায়ে সোহাগ ফকিরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​ইয়াবা সেবনের দায়ে মুসা মিয়া, জীবন আহমেদ ও মেহেদী হাসান—প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

​ঘটনার সত্যতা স্বীকার করে নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিদের বিধি মোতাবেক কারাগারে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ