1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬

ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি

  • প্রকাশকাল: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহে পুলিশ লাইন্স, বাংলাদেশ সিস্টোবল এসোসিয়েশনের আয়োজনে এবং ডিবিএল গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় ডিবিএল গ্রুপ ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী) ২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ৫সেপ্টেম্বর ২০২৬ শনিবার ময়মনসিংহে উক্ত উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডি আই জি ও সভাপতি বাংলাদেশ সিস্টোবল এসোসিয়েশন মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম আফজাল উল মুনির, ব্যবস্থাপনা পরিচালক, সুবর্ণগ্রাম বিনোদন পার্ক লিমিটেড এর পক্ষে মোঃ এনায়েত হোসেন।

আজকের আয়োজনে মোট আটটি দল অংশগ্রহণ করে গ্রুপ পর্বের খেলা শেষে ফাইনালে (পুরুষ) বাংলাদেশ পুলিশ সিস্টোবল ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ এবং ফাইনাল (মহিলা) মিরপুর স্পোর্টস একাডেমি ও ফিরোজ স্মৃতি সংসদ মুখোমুখি হয়। ফাইনালে চ্যাম্পিয়ন টীম হিসেবে শিরোপ অর্জন করে বাংলাদেশ পুলিশ সিস্টোবল ক্লাব (পুরুষ) এবং মিরপুর স্পোর্টস একাডেমি (মহিলা)। খেলা শেষে ডিআইজি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়ারদের মাঝে টফি ও পুরস্কার প্রদান করেন।

ডিআইজি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিশেষে, ডিআইজি তাঁর সমাপনী বক্তব্যে আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সামাজিক এবং ব্যক্তিগত জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ বলেন এ সকল টুর্নামেন্টের মাধ্যমে আগামী দিনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিস্টোবল প্রতিযোগিতায় নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন খেলাধুলার মাধ্যমে মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা এবং মনোবল বৃদ্ধি পায়। খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যের প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মো: আবু বকর সিদ্দীক; মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ সহ রেঞ্জ ডিআইজির কার্যালয় ও জেলা পুলিশ, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ