1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬

ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম- সেবা এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার। অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচির মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেন ডিআইজি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া, কাঠসহ অসংখ্য প্রয়োজন পূরণ করে বৃক্ষ। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।

এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মো: আবু বকর সিদ্দীক; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিস টু ডিআইজি) মো: পারভেজ আলম সহ জেলা পুলিশ, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন; পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ