সাঈদ চৌধুরী :গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর ০১ সেপ্টেম্বর ২০২৬ ইং ৪৮ তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৮ সালের ০১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়ে ওঠা এই দলটি।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দলীয় নেতাকর্মীরা পুবাইল আদর্শ ডিগ্রী কলেজে সংলগ্ন বিএনপি’র অফিসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, ও দোয়া মাহফিল এবং দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উজ্জীবিত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: মনির হোসেন বকুল, সভাপতি পূবাইল মেট্রো থানা বিএনপি, মো: হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক পূবাইল মেট্রো থানা বিএনপি, মো: দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি পূবাইল মেট্রো থানা বিএনপি, মো: আনোয়ার হোসেন মোল্লা, সদস্য গাজীপুর মহানগর শ্রমিক দল ও শ্রমবিষয়ক সম্পাদক পূবাইল মেট্রো থানা বিএনপি, মো: মোবারক হোসেন মোল্লা, সভাপতি ৪১ নং ওয়ার্ড যুবদল মো: পনির হোসেন, সাধারণ সম্পাদক ৪১ নং ওয়ার্ড যুবদল, আরো উপস্থিত ছিলেন মহিলা দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানটির (সঞ্চালনায়) ছিলেন মো: আলামিন হোসেন, ৪১ নং ওয়ার্ড বিএনপি,
এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে বক্তব্য দেন। তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
Leave a Reply