1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০ লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে ঐশী পোদ্দার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ মাটিরাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮, কারাদণ্ড ১ জনের রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে বৃহত আকৃতির অজগর উদ্ধার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর

মাটিরাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮, কারাদণ্ড ১ জনের

  • প্রকাশকাল: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
মাটিরাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮, কারাদণ্ড ১ জনের

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনকালে আট মাদকসেবীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে মাদক মামলায় জাহিদুল ইসলাম নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাদশা মিয়া’র ছেলে ইমরান হোসেন (মুন্না), মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত দেলোয়ার হোসেন’র ছেলে আশিকুর রহমান (সেতু), মৃত ফরহাদ হোসেনের ছেলে শাহিন আলম ওরপে (নুর আলম), মৃত আবুল কাশেমের ছেলে সাহিন ইসলাম ভূইয়া।

অপর অভিযানে টিএন্ডটি টিলা এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ মো. সাব্বির হোসেন ও সৌরভ হোসেন নামে দুইজনকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

অন্যদিকে, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলাম-কে পুলিশের অভিযানে আটক করা হয়েছে। আটক জাহিদুল ইসলাম মাদক কারবারী মো. হাফেজ আহাম্মদের ছেলে।

এদিকে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক জাহাঙ্গীর আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, আটককৃতদের মাদক সেবনকরা অবস্থায় আটক করা হয়েছে। মাদক সেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবীদের কোন রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ