1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০ লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে ঐশী পোদ্দার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ মাটিরাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮, কারাদণ্ড ১ জনের রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে বৃহত আকৃতির অজগর উদ্ধার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর

মালিক সেজে ভাড়ার গাড়ি বিক্রির অভিযোগে প্রতারক গ্রেপ্তার

  • প্রকাশকাল: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
মালিক সেজে ভাড়ার গাড়ি বিক্রির অভিযোগে প্রতারক গ্রেপ্তার

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়ায় চালিত মাইক্রোবাসের মালিক সেজে গাড়ি বিক্রির অভিযোগে উজ্জ্বল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারণার মাধ্যমে বিক্রি করা গাড়িটি উদ্ধার করা হয়।
​বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।

এর আগে গত রোববার (৩০ আগস্ট) ঢাকার মিরপুর এলাকা থেকে গাড়িসহ উজ্জ্বল মিয়াকে আটক করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া জেলা শহরের কাউতুলী এলাকার জিল্লু মিয়ার ছেলে।

​মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে মাসিক দেড় লাখ টাকা চুক্তিতে প্রবাসী নাহিনুল হাসানের নোহা মডেলের একটি মাইক্রোবাস ভাড়ায় নেন উজ্জ্বল মিয়া। চুক্তি অনুযায়ী, গাড়ির ব্যাংক ঋণের মাসিক ৫৩ হাজার টাকা কিস্তি পরিশোধ এবং মালিককে প্রতি মাসে এক লাখ টাকা লভ্যাংশ দেওয়ার কথা ছিল। প্রথম তিন মাস ব্যাংক কিস্তি পরিশোধ করা হলেও কোনো লভ্যাংশ দেওয়া হয়নি।

পরবর্তীতে প্রায় ১১ মাস ধরে গাড়ির মালিকের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন অভিযুক্ত উজ্জ্বল।

​ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন যোগাযোগ বন্ধ থাকায় এবং গাড়ি আত্মসাতের আশঙ্কা তৈরি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর ২ নম্বর সেক্টর থেকে উজ্জ্বল মিয়াকে আটক ও গাড়িটি উদ্ধার করা হয়।

​এ ঘটনায় গাড়ির মালিকের স্ত্রী ফাহমিদা হক বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।
​মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, প্রতারণার মাধ্যমে গাড়িটি অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে প্রথমে আদালতে সোপর্দ করা হয়।

পরবর্তীতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি গাড়িটি বিক্রির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ