1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড কে সম্মাননা প্রদান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ছাত্র জনতার হত্যা মামলার আসামি মাতুয়াইল আ লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি প্রার্থী তানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম। পাঁচবিবিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে

ধামরাইয়ে ১০টি ইটভাটায় অভিযান, ভাটা কার্যক্রম বন্ধের নির্দেশ।

  • প্রকাশকাল: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ

ঢাকার ধামরাই উপজেলায় সকল থেকে বিকেল পর্যন্ত আইন না মেনে গড়ে ওঠা ১০ টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর। এসময় অভিযান চালিয়ে ৩৮ লাখ টাকা জরিমানা, তিনটি ভাটার চিমনি ধ্বংস সহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম।

এসময় মা স্টার ব্রিকসকে ৫ লাখ টাকা, মা ব্রিকসকে ৫ লাখ টাকা, পিওর ব্রিকসকে ৫ লাখ টাকা, জয় বাংলা ব্রিকসকে ৫ লাখ টাকা, মোহাম্মদ আলী ব্রিকসকে ৩ লাখ টাকা, আইএনসি ব্রিকসকে ৩ লাখ টাকা, আরএসবি ব্রিকসকে ৩ লাখ টাকা, জেএনবি ব্রিকসকে ৩ লাখ টাকা, এটিসি১ কে ৩ লাখ ও এটিসি২ কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মা স্টার ব্রিকস, জেএনবি ব্রিকস, এটিসি ১ ও এটিসি ২ ব্রিকস এর চিমনি আংশিক ভেঙ্গে চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ১০ ইটভাটা পরিদর্শন এবং অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নামঞ্জুর হয়েছে , জিগজ্যাগ চিমনি ব্যবহার করছে না, নির্দেশনা মোতাবেক বর্তমান প্রযুক্তি ব্যবহার করছেনা, বিভিন্ন অসংগতি রয়েছে এমন ইটভাটার বিরুদ্ধে নগদ জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ