1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড কে সম্মাননা প্রদান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ছাত্র জনতার হত্যা মামলার আসামি মাতুয়াইল আ লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি প্রার্থী তানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম। পাঁচবিবিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে

ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • প্রকাশকাল: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ

ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক মানসিক ভারসাম্যহীনসহ তিনজন নিহত হয়েছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে মহাসড়কের বাথুলি এলাকায় অজ্ঞাত পরিবহন চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী দম্পত্তি।

নিহতরা হলেন- বাবুল হোসেন (৩০), শারমিন আক্তার (২৮) ও সুভাস লোহাকার (৭৪)।

নিহত বাবুল হোসেন ও শারমিন দম্পত্তি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। তারা ধামরাইয়ে মাহমুদা আ্যাটায়ার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তারা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, রাতে মানিকগঞ্জ লেন হয়ে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচ বাড়ৈ এলাকায় বাড়ি ফেরার পথে বাখুলি এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দম্পত্তি। পরে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে রাত ৯ টার দিকে মহাসড়কের বালিথা এলাকায় অজ্ঞাত পরিবহন চাপায় সুভাস লৌহকার (৭৫) নামে এক পথচারী নিহত হন।

নিহতের পরিবারের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, নিহত সুভাস লৌহকার মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মানিকগঞ্জের উচুটিয়া এলাকার সাগর লৌহকারের ছেলে। প্রাথমিক ধারনা বাড়ি থেকে বের হয়ে পথে হেটে বেড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, উভয় ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ