1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড কে সম্মাননা প্রদান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ছাত্র জনতার হত্যা মামলার আসামি মাতুয়াইল আ লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি প্রার্থী তানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম। পাঁচবিবিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে

ধামরাইয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

  • প্রকাশকাল: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ

ঢাকার ধামরাই উপজেলায় মাদ্রাসা ছাত্রী ৮ বছরের শিশুকে গাছ থেকে বড়ই পারার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

রবিবার দিবাগত রাতে ধামরাই থানার উপ পরিদর্শক মো. আতাউল বাবু ধর্ষনের অভিযোগে আবুল হোসেনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিউয়নের শিয়ালকুল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

ধামরাই থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার (১৬ ফেব্রুয়ারি ) বিকেলে আবুল হোসেন ভিক্টিমকে বড়ই পাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার স্থানীয়রা জানলে আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

শিশুটির মা জানায়, তার মেয়েকে অভিযুক্ত আবুল ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। আমার মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে আবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। আমি খবর পেয়ে মেয়েকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

এ বিষয়ে ধামরাই থানার উপ পরিদর্শক মোঃ আতাউল বাবু জানান আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। আবুল হোসেন কে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ