1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

ধামরাইয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যারের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশকাল: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টার:

ঢাকার ধামরাইয়ে সাংবাদিক এম শাহীন আলমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে এবং আওয়ামী ফ্যাসিস্ট অনুসারী তরুণী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল হামিদ ও তার সহচর ফ্যাসিস্ট খলিলুর রহমান আনসারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক এম শাহীন আলমের এলাকাবাসী।

গতকাল রবিবার উপজেলার বাস্তা বাজারে বাস্তা বনেরচর, নয়াচর, আমছিমুর নয়াপাড়া গ্রামে সাধারণ বাসিন্দারা এ মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বায়ান্ন টিভি ও দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক ও ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি এম শাহীন আলম খুবই ভাল মনের মানুষ। আমাদের জানা মতে সে কখনও অন্যায় কাজ প্রশ্রয় দেয় না। তিনি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। আমরা গ্রামবাসী এই মিথ্যা বানোয়াট মামলাকারী কে গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি দাবি করছি।

এ সময় আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বাস্তা গ্রামে বয়োজ্যেষ্ঠ নাগরিক মতিয়ার রহমান, বনেরচর গ্রামের বিএনপি পরিবারের সন্তান বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই, নয়াপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান সহ এলাকার মা বোনেরা উপস্থিত ছিলেন।

ধামরাই মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা বলেন, আমি এই মানববন্ধনে বলতে চাই, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি মিথ্যা মামলা প্রত্যাহার সহ ফ্যাসিস্টদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা ধামরাইয়ে সাংবাদিকরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবো।

মানব বন্ধনে উপস্থিত হয়ে বায়ান্ন টিভি ও দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি ও ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি আবেগতারিত হয়ে পড়ে বলেন, একজন ভুক্তভোগি তরুণী ফ্যাসিস্টের অনুসারী আব্দুল হামিদ ও আব্দুল সামাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ও ভুক্তভোগি তরুণী লইয়ারের কাছে লিখিত করেছেন দাবি করেন। ওই তরুণী সাংবাদিকদের কাছে ভিডিও বক্তব্য দেন। ঘটনার সত্যতা জানতে আমি যখন অভিযুক্ত ধর্ষক আব্দুল হামিদ কে প্রশ্ন করি তখন ক্ষিপ্ত হয়ে যায় এবং পেশি শক্তির জুরে আমার উপর হামলা করে। আমার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান যাতে করে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য আমাকে হেনেস্থার বিষয়টি প্রকাশ্যে আনতে অনিহা প্রকাশ করি। ধর্ষিতা তরুণী ও অভিযুক্ত ধর্ষকের বক্তব্য ও আইনজীবির বক্তব্য সহ বায়ান্ন টিভির অনলাইন ভার্সনে ও দৈনিক করতোয়া পত্রিকার ৫ পাতায় ধর্ষিতা তরুণীর সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে অভিযুক্ত ধর্ষক পরিবার আমাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দিয়ে আসছে। এবং আদালতে চাঁদাদাবির অভিযোগ করেছেন। আমি ঘৃন্য অপরাধি অভিযুক্ত ধর্ষক আওয়ামী ফ্যাসিস্টদের অতি দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ