1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ নকলমুক্ত পরীক্ষার বার্তা : সেনবাগে কঠোর নিরাপত্তায় এসএসসি শুরু ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. গাজীপুরে প্রাণবন্ত আয়োজন ‘জাগরণ-২০২৬’ লিও ক্যাম্প ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধ পেট্রোল জব্দ,্মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড// ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা পাঁচবিবি সীমান্তে মোবাইল কোর্টে জরিমানা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড

যশোরের ব্রাহ্মণডাঙ্গায় ঈদগাহ মাঠে একসাথে দুই ব্যক্তির জানাযার নামাজ অনু্ষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ইমরান হোসেন মিলন,বিশেষ প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে একসাথে দুই ব্যক্তির জানাযার নামাজ স্থানীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২ টার সময় এই দুই ব্যক্তির জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মনডাঙ্গা গ্রামের বিএনপি নেতা আলম গাজী (৬৫) শনিবার রাতে ফরিদপুরের আটরশি মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, কিছুক্ষণ পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। এদিকে, একই গ্রামের সিরাজুল ইসলাম (৭৫) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি শনিবার আনুমানিক রাতে অসুস্থ হয়ে পড়লে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যু কালে তারা স্ত্রী, ছেলে-মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। মরহুমদের জানাযার নামাজে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট শহীদ ইকবাল হোসেন, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, মাষ্টার মতিয়ার রহমান, ভোজগাতী ইউনিয়ন বিএনপি সভাপতি সাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু। ভোজগাতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাংবাদিক বিএম মিলন ও ওয়াজেদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমদের জানাযার নামাজ শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ পড়ান ঢাকুরিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও মরহুম সিরাজুল ইসলামের ছেলে হাফেজ জিয়াউর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ