1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমির সাহসী উদ্যোগে প্রাণে বাঁচলেন মৃত্যুাপন্ন প্রসূতি আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড ও জরিমানা কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না,সংসদ সদস্য রুমিন ফারহানা! নোয়াখালীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা ‎মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতে ইসলামীর গণমিছিল কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ না থাকায় ‘আওয়ামী কাল্টের’ বিরুদ্ধে বেকার তরুণদের অসম লড়াই চলছে: জেডিপি কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমির সাহসী উদ্যোগে প্রাণে বাঁচলেন মৃত্যুাপন্ন প্রসূতি

  • প্রকাশকাল: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমির সাহসী উদ্যোগে প্রাণে বাঁচলেন মৃত্যুাপন্ন প্রসূতি

নিজস্ব প্রতিবেদক | ৫ আগস্ট

৫ আগস্ট—জুলাই বিপ্লবের চেতনায় সাহস, দায়িত্ববোধ ও মানবিকতার এক প্রতীকী দিন। এমন একটি দিনেই চিকিৎসকের পেশাগত সাহসিকতা ও মানবিক দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের সুপরিচিত গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমি।

জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসববেদনায় কাতর প্রসূতি কাজল রেখা মারাত্মক সংকটাপন্ন অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি ছিলেন। রোগীর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। তবে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালেও তাকে ভর্তি নিতে অনীহা প্রকাশ করা হয়। পরিবারের সদস্যরা চট্টগ্রামে নেওয়ার প্রস্তুতি নিলেও, পথেই রোগীকে হারানোর আশঙ্কায় তারা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন।

এমন সংকটময় মুহূর্তে তারা শরণাপন্ন হন গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমির। রোগীর অবস্থা বিবেচনায় তিনি দ্রুত অস্ত্রোপচারের (সিজার) সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের সময় ও পরবর্তীতে রোগীকে টানা চার ব্যাগ রক্ত প্রদান করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।

চিকিৎসকদের ভাষ্যমতে, এমন অবস্থার রোগীর সাধারণত আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। কিন্তু নিরলস চিকিৎসা, দক্ষতা ও আন্তরিক পরিচর্যার ফলে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরতে শুরু করেন কাজল রেখা।

এ ঘটনায় উপস্থিত অনেকেই ডা. আরিফা মেহের রুমির সাহসিকতা, পেশাগত দক্ষতা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন। তাদের ভাষায়, “একজন মায়ের জীবন বাঁচাতে এমন সাহসী ও মানবিক চিকিৎসকই সমাজের প্রয়োজন।”

কাজল রেখার স্বামী, রাজমিস্ত্রী খোরশেদ আলম, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ডা. আরিফা মেহের রুমির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, চিকিৎসকের সময়োপযোগী সিদ্ধান্ত ও আন্তরিক প্রচেষ্টার কারণেই আজ তার স্ত্রী নতুন জীবন ফিরে পেয়েছেন।

মানবিকতা, পেশাগত দক্ষতা ও সাহসিকতার এমন দৃষ্টান্ত চিকিৎসা সেবার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে বলেই সংশ্লিষ্টদের অভিমত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ