1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে দিনাজপুর পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ২ নবদিগন্ত কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা রুহুল আমিন শেখের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহিউদ্দিন শেখ। পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধ হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসামে জোরালো প্রস্তুতি সভা শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন পানছড়িতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বিজিবির ফুটবল বিতরণ রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমবন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ নভেম্বরে পড়বে হালকা শীত

নবীনগরে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত!

  • প্রকাশকাল: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
নবীনগরে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

​অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার জুলাই যোদ্ধাসহ তাঁদের পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন নবীনগর থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, জামায়াতে ইসলামীর আমীর মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জালাল উদ্দিন মনির, হাসিবুল হাদিস শাহিন ও এনসিপি নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা ৫ আগস্টের সকল শহীদ ও আহতদের আত্মত্যাগ ও স্মৃতিচারণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ