1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে দিনাজপুর পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ২ নবদিগন্ত কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা রুহুল আমিন শেখের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহিউদ্দিন শেখ। পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধ হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসামে জোরালো প্রস্তুতি সভা শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন পানছড়িতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বিজিবির ফুটবল বিতরণ রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমবন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ নভেম্বরে পড়বে হালকা শীত

নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমবন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

  • প্রকাশকাল: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম বন্ধ এবং সংগঠনটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাকসুদুল হকের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন আহসানুল্লাহ, সাকিল খান, আব্দুল্লাহ, নাহিদ হৃদয়, পরান, রাকিব, রাফি সরকার, নাঈম, শরিফুল ও আব্দুর রহমানসহ আরও অনেকে।

মিছিল থেকে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম বন্ধ এবং সংগঠনটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তবে এ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, কিংবা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ