1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার বিদ্যুৎ ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুক্তিজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ডেমরায় আ’লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিপুল অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পটপরিবর্তনেও সক্রিয় সেই খন্দকার সিন্ডিকেট আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোল্ডমার্ক পপস্ গ্রুপের নর্থ জোনের মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষনের শিকার, আটক ৩

মীরসরাইয়ে লরির ধাক্কায় খাইশির বাসের ৪জন কর্মচারী আহত

  • প্রকাশকাল: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মীরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে লরির ধাক্কায় খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪জন প্রোডাকশন কর্মচারী আহত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের সরকারটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কর্মচারী রিনা (২৩), পপি সূত্র ধর (২৫), রাশেদা (৩০) ও গুরুত্বর আহত ফাতেমা (২৬)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের এইচআর হেড নাহিদা আক্তার মুক্তা বলেন, মঘাদিয়া ইউনিয়ন একটি লরির পেছনের যন্ত্রাংশের ধাক্কায় আমাদের ৪ জন প্রোডাকশন কর্মচারী আহত হয়েছে। তাদের মধ্যে ফাতেমার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাক্তার সাইফুল্লাহ রেজা বলেন সড়ক দুর্ঘটনায় খাইশি লিনজেরি ৪ জন কর্মচারী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ফাতেমার অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মীরসরাই থানার সেকেন্ড অফিসার মো. শহীদুল্লাহ মামুন বলেন, একটি লরির অবশিষ্ট অংশ খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বাসের গ্লাসের সাথে লেগে বাসে থাকা ৪ জন কর্মচারী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লরিটি স্থানীয় একটি গ্যারেজে রাখা হয়েছে। এই ঘটনায় কেউ অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ