1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে চোরাই মোবাইল কেনাবেচার রমরমা বাণিজ্য: সক্রিয় সিন্ডিকেট, ঝুঁকিতে সাধারণ মানুষ চাঁদাবাজির সময় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-ইয়াবাসহ আটক যুবক গোপালগঞ্জের জিহাদ ও হাফিজুর রহমানের সিন্ডিকেট; পেছনের দরজা দিয়ে তৎপরতা.! পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে যৌথ উদ্যোগ পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার \ মাইক্রোবাস জব্দ দেলদুয়ারে ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা! রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ! জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা

চাঁদাবাজির সময় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-ইয়াবাসহ আটক যুবক

  • প্রকাশকাল: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
চাঁদাবাজির সময় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-ইয়াবাসহ আটক যুবক

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালী পৌরসভার মাইজদীতে এক বাসায় পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা আদায় এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইজদী হক ম্যানশন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হক ম্যানশনের চতুর্থ তলার ভাড়াটিয়া নাঈমা আক্তারের বাসায় তিনজন ব্যক্তি অস্ত্রের মুখে চাঁদা দাবি এবং জোরপূর্বক ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
বিকেল ৫টা ৫ মিনিটে পুলিশ ভবনটি ঘিরে ফেলে। অভিযানের সময় ভবনের দ্বিতীয় তলার সিঁড়িতে এক সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি আনোয়ার হোসেন টিটু (৩১)। তিনি বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ এলাকার ছোট খামার বাড়ির নুর আলমের ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি হক ম্যানশনের ওই বাসায় গিয়েছিলেন। পরে তাকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর বাসায় গেলে পরিবারের সদস্যরা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ও তার আরও দুই সহযোগী প্রায় এক ঘণ্টা ধরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় হত্যার ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের দিয়ে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং বাসা থেকে নগদ ২৭ হাজার টাকা নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই সহযোগী পালিয়ে যায়।
পুলিশ ভবনের নিচ থেকে অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আনোয়ার হোসেন টিটুর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি ও জখমসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ