1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু লাকসামে উপজেলা কারাতে একাডেমির বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ ‘ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন: HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে জমজমাট হা-ডু-ডু খেলা টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১!

মাধবপুরে বোয়ালিয়া খালের ওপর জরাজীর্ণ ব্রিজ, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
মাধবপুরে বোয়ালিয়া খালের ওপর জরাজীর্ণ ব্রিজ, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা

মো ইপাজ খাঁ , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বোয়ালিয়া খালের ওপর নির্মিত পুরোনো ব্রিজটি বর্তমানে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের পিলারগুলোর ঢালাই খসে ভেতরের লোহার রড বেরিয়ে এসেছে এবং মরিচা ধরে ক্ষয়ে যাচ্ছে। কাঠামোগত দৃঢ়তা হারিয়ে ফেলায় যে কোনো সময় ব্রিজটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের নিচের পিলারগুলোর সিমেন্ট ও প্লাস্টারের আস্তরণ প্রায় সম্পূর্ণ খসে পড়েছে। ফলে মূল ভিত্তির রডগুলো উন্মুক্ত হয়ে পড়েছে এবং দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো মরিচা ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কারের অভাবে ব্রিজটির এমন নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশীদ জানান, প্রতিদিন এই ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ শত শত মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী যানবাহন চলাচলের সময় পুরো ব্রিজ কেঁপে ওঠে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি দ্রুত নতুন একটি ব্রিজ নির্মাণে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এলাকাবাসীর দাবি, কোনো প্রাণহানি বা অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্রিজটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
এ বিষয়ে উপজেলা এলজিইডির কর্মকর্তা মো. রেজাউন নবী বলেন, “বিষয়টি সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ