1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার \ মাইক্রোবাস জব্দ দেলদুয়ারে ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা! রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ! জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বাগেরহাটে মোংলার উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

আশা সোনারপাড়া ব্রাঞ্চে ২ হাজার ৩শতধিক সদস্য পাচ্ছেন নগদ প্রণোদনা, মিলবে সুদমুক্ত পুনর্বাসন ঋণ ও শতভাগ সঞ্চয় উত্তোলনের সুযোগ

  • প্রকাশকাল: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
আশা সোনারপাড়া ব্রাঞ্চে ২ হাজার ৩শতধিক সদস্য পাচ্ছেন নগদ প্রণোদনা, মিলবে সুদমুক্ত পুনর্বাসন ঋণ ও শতভাগ সঞ্চয় উত্তোলনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের তাৎক্ষণিক স্বস্তি দিতে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার ১ লাখ ৬ হাজার ৫০২ সদস্যের হাতে এক হাজার টাকা করে নগদ প্রণোদনা তুলে দিচ্ছে সংস্থাটি। এ কর্মসূচির আওতায় মোট বিতরণ করা হচ্ছে ১০ কোটি ৬৫ লাখ ২ হাজার টাকা।
সোমবার কক্সবাজারের রামু অঞ্চলের সোনারপাড়া শাখায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
আশা জানিয়েছে, নগদ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বাসনের জন্য ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সদস্যরা তাঁদের জমাকৃত সঞ্চয় শতভাগ উত্তোলনের সুযোগও পাবেন। দুর্যোগ-পরবর্তী সময়ে পরিবারগুলোকে দ্রুত ঘুরে দাঁড়াতে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সুলতান আহমদ চৌধুরী বলেন নগদ প্রণোদনার পাশাপাশি সুদমুক্ত পুনর্বাসন ঋণ ও সঞ্চয় উত্তোলনের সুযোগ তাঁদের নতুন করে ঘুরে দাঁড়াতে কার্যকর ভূমিকা রাখবে।”
সংস্থার তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার ১৫টি শাখার ৩৭ হাজার ৯৬৪ সদস্যের মধ্যে ৩ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার টাকা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রামু আঞ্চলিক কার্যালয়ের আওতায় ১২ হাজার ৪৯৪ সদস্য পাচ্ছেন ১ কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকা। উদ্বোধনের দিনে সোনারপাড়া ব্রাঞ্চে ২ হাজার ৩শত সদস্যের অধিক সদস্যের হাতে ২৩লাখ ৩০ হাজার টাকা অধিক টাকা তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে সোলতান আহমদ চৌধুরী সাবেক ভাইস্ চেয়ারম্যান উখিয়া উপজেলা শাখা, সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার কমল উদ্দিন, সঞ্চালনা করেন শিক্ষা সুপারভাইজার আব্দুর রশিদ, জসিমউদদীন, তোফায়েল আহমদ,আলী মোরশেদ, ।
আশা প্রায় ৪৭ বছর ধরে দেশের দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটির দাবি, দুর্যোগের সময় তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে নগদ সহায়তার পাশাপাশি সুদমুক্ত ঋণ ও সঞ্চয় উত্তোলনের সুযোগ চালু রাখা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ