1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার \ মাইক্রোবাস জব্দ দেলদুয়ারে ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা! রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ! জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বাগেরহাটে মোংলার উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে তীব্র লোডশেডিং বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং ত্রুটিপূর্ণ ডিজিটাল/প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের (ডিসি) প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল আলিম, অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের নিকট একটি লিখিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে বিদ্যুৎ খাতে চরম অব্যবস্থাপনা ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের পড়াশোনা ও প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ ও সংকটাপন্ন রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন এবং অপারেশন থিয়েটার ও জরুরি বিভাগের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।
এছাড়া বলিডিঙ্গা, মহারাজপুর, বারঘরিয়া, রাণীহাটি ও চর অনুপনগরসহ কৃষিপ্রধান বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক সেচ পাম্প চালানো সম্ভব হচ্ছে না। এতে জমিতে পানির সংকট দেখা দিয়ে ফসল উৎপাদন হুমকির মুখে পড়েছে বলে দাবি করা হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে পানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিশুদ্ধ পানির সংকট সৃষ্টি হয়েছে। পাশাপাশি অটো রাইস মিল, কোল্ড স্টোরেজ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদন দীর্ঘ সময় বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রিপেইড মিটার প্রসঙ্গে স্মারকলিপিতে অভিযোগ করা হয়, এসব মিটারে প্রযুক্তিগত ত্রুটি, অস্বাভাবিক হারে টাকা কেটে নেওয়া, ভুল বিলিং এবং কোনো যৌক্তিক কারণ ছাড়াই দ্রুত ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দিচ্ছে, যা গ্রাহকদের দুর্ভোগ বাড়িয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘন ঘন লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং অভিযোগকৃত ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার ব্যবস্থা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ