1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু লাকসামে উপজেলা কারাতে একাডেমির বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ ‘ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন: HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে জমজমাট হা-ডু-ডু খেলা টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার

  • প্রকাশকাল: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার

ফলোআপ
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয় প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে নিখোঁজ হওয়া মুক্তা রানী দেবনাথ (২২) ও তার চার বছরের ছেলে উৎসব দেবনাথকে নরসিংদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

​গত ২৮ জুলাই রাত আনুমানিক ১টার দিকে নরসিংদী জেলার ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পরিবার এই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

​নিখোঁজ ও জিডি,
গত ২২ জুলাই সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জল্লী গ্রাম থেকে মা-ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হন এবং আর বাড়ি ফেরেননি। এই ঘটনায় নিখোঁজ মুক্তা রানী দেবনাথের স্বামী বিজয় দেবনাথ নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

​পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে।

​পরিবার ও পুলিশের যৌথ তৎপরতায় তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাদের সন্ধান পাওয়া যায়।

পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করে। বর্তমানে মা ও ছেলে উভয়ই নিরাপদ রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ