1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বাগদা বাজারে ফ্রেশ বাজার লিমিটেডের গরুর ফার্মের শুভ উদ্বোধন আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ উখিয়ার হলদিয়া পাতাবাড়িতে জমি দখলের চেষ্টার অভিযোগ, গাছ কাটার ঘটনায় উত্তেজনা খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের আসর শুরু নিয়ামতপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জাতীয় পর্যায়ের বিতর্কে রানারআপ চাঁপাই নবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজঅল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন! ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি: চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনা, জুয়েলারি দোকান থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু লাকসামে উপজেলা কারাতে একাডেমির বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

রাজবাড়ী সদর থানা এলাকা হতে ০৫ (পাঁচ) টি আগ্নেয়াস্ত্র সহ ০৫ (পাঁচ) জন অস্ত্রধারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

  • প্রকাশকাল: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে| সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে র‌্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে| একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে| এছাড়াও, সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে|

২| অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে| এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ২৭/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ১০.১৫ হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানাধীন রামকান্তপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে|

৩| উক্ত অভিযান পরিচালনা করা কালে রাজবাড়ী জেলার সদর থানাধীন রামকান্তপুর ˆকডাঙ্গা এলাকায় বসবাসকারী আলম সরকার ও মোঃ বাহাদুর বিশ্বাস’দ্বয়ের বসতবাড়ি হতে ০১ (এক) টি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, ০১ (এক) টি একনলা বন্দুক এবং ০৩ (তিন) টি দেশীয় ˆতরি ওয়ান শুটার গান উদ্ধারপূর্বক জব্দ করা হয়| এ সময় ঘটনাস্থল হতে ০৫ (পাঁচ) জন অস্ত্রধারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়|

৪| গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১| আলম সরদার (৪০), পিতা- মৃত জব্বার সরদার, সাং- ˆকডালা, ২| মোঃ ইব্রাহিম শেখ (৪৪), পিতা- মোঃ চাঁদ আলী, সাং- ডাউকি, ৩| মোঃ বাহাদুর বিশ্বাস (৫৮), পিতা- মৃত তছিলুদ্দীন, সাং- ˆকডাঙ্গা ও ৪| মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭), পিতা- মৃত আব্দুল বাতেন, সাং- মধ্যপাড়া, সর্ব থানা- রাজবাড়ী সদর, এবং ৫| রাজু আহমেদ টোকন (৪৫), পিতা- মৃত আবেদ আলী মৃধা, সাং- মালিয়াট, থানা- কালুখালী, সর্ব জেলা- রাজবাড়ী বলে জানা যায়| উল্লেখ্য, বিভিন্ন থানায় গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম শেখ (৪৪) এর বিরুদ্ধে ০১ টি অস্ত্র মামলা, মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭) এর বিরুদ্ধে ০১ টি অস্ত্র ও ০১ টি চাঁদাবাজি মোট ০২ টি মামলা এবং রাজু আহমেদ টোকন (৪৫) এর বিরুদ্ধে ০১ টি অপহরন ও চাঁদাবাজি, ০১ টি ডাকাতির প্রস্তুতি ও ০১ টি ডাকাতি মোট ০৩ টি মামলা রয়েছে|

৫| র‌্যাব-১০ এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ ছিল এই অভিযান| অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে| যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তবে তা র‌্যাবকে জানিয়ে সহযোগিতা করুন| আপনার একটি তথ্য হতে পারে একটি পরিবার বা একটি জীবনের জন্য রক্ষাকবচ|

৬| আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন|

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ