1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড কে সম্মাননা প্রদান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ছাত্র জনতার হত্যা মামলার আসামি মাতুয়াইল আ লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি প্রার্থী তানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম। পাঁচবিবিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে

আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্য উৎসব সম্পন্ন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

মীরসরাই প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে ১৪টি পিঠাপুলি ও চিত্রকলা ষ্টল মেলার সৌন্দর্য্যকে সমৃদ্ধময় করে তুলে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ এবং ঐতিহ্য, নতুন প্রজন্মের কাছে ফুটে উঠে। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা সংস্কৃতির এই ঐতিহ্যবাহী আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।

বিদ্যালয়ের দাতা সদস্য নজিবুর রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান। এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। এই সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল করিম, সদস্য জিয়াউর রহমান। বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চানালয়ে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান (স্বপন), সহকারী শিক্ষিকা বিন্দা রানী বণিক, সহকারি শিক্ষক ফারুক হোসেন প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, জনপ্রতিনিধি সহ গণমান্যব্যক্তিবর্গ এই উৎসবে অংশ নেন। এসময় শিক্ষকরা বলেন, “পিঠা উৎসব আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্কিত। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের পিঠা উৎসব এই প্রচেষ্টারই একটি উদাহরণ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ