1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড কে সম্মাননা প্রদান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ছাত্র জনতার হত্যা মামলার আসামি মাতুয়াইল আ লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি প্রার্থী তানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম। পাঁচবিবিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে

জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

মো: শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি।

ফ্যাসিস আওয়ামী লীগের কথিত কর্মসূচি বাস্তবায়নে মাঠ চষে বেড়াচ্ছেন জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা। অভিযোগ উঠেছে তারা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গণসংযোগ এবং সরকার বিরোধী নানা ষড়যন্ত্র করছেন।

অভিযোগ উঠেছে, বিগত ৫ আগস্ট ফ্যাসিস আওয়ামী লীগের পতনের পর গা-ঢাকা দেয় দলটির নেতা-কর্মীরা। দলের কথিত কর্মসূচিকে সামনে রেখে ফের ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে কতিপয় নেতা-কর্মীরা। মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোখলেছুর রহমান মাস্টার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে দলটির ঘাপটি মেরে থাকা কর্মীরা গর্ত থেকে বের হতে শুরু করেছে। দিনে তাদের কর্মকান্ড তেমন চোখে না পড়লেও সন্ধ্যার পর থেকেই তারা গা ঝারা দিয়ে উঠে। রাতের অন্ধকারে চালিয়ে যাচ্ছেন ষড়যন্ত্র।

অভিযোগ উঠেছে, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোখলেছুর রহমান মাস্টার বিগত সরকারের সময় এলাকার সংসদ সদস্য’র ছত্র ছায়ায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। সালিশ বৈঠকের নামে গ্রামের নিরিহ মানুষকে বেকায়দায় ফেলে অর্থ হাতিয়ে নিয়েছেন। বিদেশে পাঠানোর প্রলোভনে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সংসদ সদস্যর প্রভাব খাটিয়ে কথিত লিজের নামে সরকারের খাস জমি দখল ছাড়াও গ্রামের নিরিহ মানুষের জমি জবরদখল করেছেন। খাসীমারা পুটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক থাকার সময়ও তার নামে প্রতারণার তিনটি মামলাও দায়ের হয়েছিল। জাল সনদ তৈরি, বিদ্যালয়ের অর্থ আত্মসাত এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার একাধিক ঘটনায় মামলাও দায়ের হয়।

যুবলীগের সভাপতি জিল্লুর রহমানের বিরুদ্ধে বিগত সরকারের সময় এক কিশোরকে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠে। অভিযোগ রয়েছে নিরিহ মানুষকে জমি জবরদখল করারও। তৎকালীন সময়ের প্রভাবশালী সাংসদের আস্থাভাজন হওয়ায় এখনো বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন নানা অপকর্ম।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগের কর্মকান্ডে সক্রিয় হলেও দিনের বেলা তারা নিরব থাকেন। স্থানীয় বিএনপির কতিপয় প্রভাবশালী কর্মীর সাথে গভীর সখ্যতা থাকায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়না পুলিশ।

ফ্যাসিস আওয়ামী লীগের অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নেবে বলে মনে করছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ